দ্য সান-এর প্রতিবেদন অনুযায়ী, নটিংহাম ফরেস্টে ক্লাব রেকর্ড ট্রান্সফার উদযাপন করতে ডেলাপ মোটা অঙ্কের অর্থ খরচ করে একটি একেবারে নতুন স্পোর্টস কার কিনেছেন। আগস্টে চেলসি থেকে ৫ কোটি পাউন্ডে দলবদল সম্পন্ন করার পর ২৩ বছর বয়সী এই স্ট্রাইকার নটিংহাম ফরেস্টের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হয়েছেন।

স্ট্যামফোর্ড ব্রিজ ছাড়ার পর তিনি এই নতুন গাড়িটি কেনেন। সর্বোচ্চ ঘণ্টায় ১৮৪ মাইল গতিতে ছুটতে সক্ষম এই স্পোর্টস কারটিতে ডেলাপ কাস্টম আপগ্রেড করিয়েছেন: ভাইসাখ হালকা ওজনের প্যাকেজ বেছে নিয়েছেন, ম্যাগনেসিয়াম অ্যালয়ের হালকা চাকা লাগিয়েছেন এবং বিশেষ রং করিয়েছেন। পুরো আপগ্রেড মিলিয়ে ফরেস্টের এই স্ট্রাইকার নতুন গাড়িটির পেছনে অন্তত ২ লাখ ২০ হাজার পাউন্ড খরচ করেছেন।

গিল্ডফোর্ড পোর্শে সেন্টার সামাজিক মাধ্যমে ডেলাপের গাড়ি বুঝে নেওয়ার ছবি প্রকাশ করে লিখেছে: “এই সপ্তাহে গিল্ডফোর্ড পোর্শে সেন্টারে একটি বিশেষ হস্তান্তর অনুষ্ঠান হয়েছে, আমাদের গ্রাহক লিয়াম ডেলাপ পেলেন আর্কটিক গ্রে রঙের চমৎকার 911 GT3 RS। গাড়িটিতে রয়েছে ভাইসাখ প্যাকেজ, সঙ্গে ২০/২১ ইঞ্চির GT3 RS ফোর্জড ম্যাগনেসিয়াম অ্যালয়ের হালকা চাকা। এই পারফরম্যান্স দানব দেখতে যেমন সুন্দর, শক্তিতেও তেমন। নতুন গাড়ির জন্য অভিনন্দন, সামনের পথচলা আনন্দময় হোক!”