ফ্রান্সের বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ড কোচ টুখেল ফক্স স্পোর্টসের সাক্ষাৎকারে কথা বলেন।

আজ ফ্রান্সের বিপক্ষে এই ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ? প্রতিপক্ষেরও প্রমাণ করার মতো অনেক কিছু আছে, আর তারাও এই ম্যাচ দিয়ে নিজেদের সামর্থ্য দেখাতে চায়।
যদি তা করা যায়, সেটাই সবচেয়ে আদর্শ—কিন্তু সেটা খুবই কঠিন। আমার মনে হয়, সেমিফাইনালের আগে সবাই স্বীকার করত যে ফ্রান্সই এবারের টুর্নামেন্টের সবচেয়ে বড় চ্যাম্পিয়নশিপ ফেভারিট। তারা আট বছর আগে বিশ্বকাপ জিতেছে, চার বছর আগে ফাইনালে উঠেছে, আর নেশনস লিগের ফাইনালেও গিয়েছিল।
তারা এবারও ফাইনালের দিকেই এগোচ্ছিল বলে মনে হচ্ছিল—এই টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী ও সেরা ফর্মের দল বলেই দেখাচ্ছিল। কিন্তু সেমির সেদিন তারা একেবারে ফর্মে ছিল না, শেষ পর্যন্ত ছিটকে যায়। এটাই বলে দেয়, আমরা এখন একই জায়গায় দাঁড়িয়ে—তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণীতে খেলতে হবে।
তারা খুবই কঠিন প্রতিপক্ষ। তবে গতকাল যেমন বলেছি, শীর্ষ তিন দলের সঙ্গে আমাদের এখনও কিছুটা ফারাক আছে বলে মনে হয়। আজ আমরা সেই ফারাক কমাতে চেষ্টা করব, আর পুরোদমে লড়াই করে জিততে চাইব—কারণ এই জয় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।